খুলনায় এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ভবনের পিছনে  এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত (১২ নভেম্বর) আনুমানিক ১:৩০ ঘটিকার সময় একদল দূর্বৃত্ত হঠাৎ করে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।