খুলনা প্রেস ক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

খুলনা ব্যুরো
১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

খুলনা

খুলনা প্রেস ক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করেছে এনপিবি নিউজ। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) খুলনা প্রেস ক্লাবে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিবি নিউজের খুলনা জেলা প্রতিনিধি মো. আতিয়ার রহমান।

আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মো. তৈয়ব মুন্সী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান মো. শামীমুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মো. আনোয়ারুল ইসলাম কাজল।

এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান মো. বেলাল হোসেন সজল, দৈনিক প্রবাহের বার্তা প্রধান মো. মেহেদী মাসুদ খান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান মো. রাজু আহমেদ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মো. নুরুল আমিন, দৈনিক নিরপেক্ষের ব্যুরো প্রধান মাসুদ আল হাসান, দৈনিক আজকের কালান্তরের বার্তা সম্পাদক মো. নুর হাসান জনি এবং ডেইলি নিউ নেশনের ব্যুরো প্রধান মো. আহছানুল আমীন জর্জসহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই এনপিবি নিউজ পাঠক-দর্শকের কাছে পরিচিতি অর্জন করেছে। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও মানসম্মত সংবাদ পরিবেশন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো সত্যনিষ্ঠ সংবাদ এবং মানুষের আস্থা। এই আস্থা ধরে রাখতে সংবাদ পরিবেশনে সততা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখতে হবে।

আলোচনা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে উপস্থিত অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।