বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ
খুলনার বটিয়াঘাটায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগাভিটা এলাকায় দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নাহাড়ীতলা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।
সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জাহিদুর রহমান রাজু, কারিমূল ইসলাম, আরিফুজ্জামান দুলু গোলদার ও শেখ মাসুদুজ্জামান মাসুদ।
এ ছাড়া জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।